শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে সাড়ে ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম-১৪ আসনের চন্দনাইশে সেনাবাহিনী ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে। প্রাথমিকভাবে টাকা একজন স্বতন্ত্র প্রার্থীর বলে জানা গেছে। টাকার উৎস তদন্ত করে দেখছে নির্বাচন কর্তৃপক্ষ।

চট্টগ্রাম-১৪ আসনের চন্দনাইশ উপজেলায় নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার আবদুল বারিহাট এলাকা থেকে মাইক্রোবাসটি জব্দ করা হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান এসব তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, ‘সেনাবাহিনীর ক্যাপ্টেন খালেদ রিটার্নিং কর্মকর্তার নির্দেশে থানায় আমাদের কাছে এ অর্থ ও মাইক্রোবাস দেওয়া হয়। তবে এ ঘটনায় কেউ আটক নেই। প্রাথমিকভাবে এ অর্থ একজন স্বতন্ত্র প্রার্থীর বলে জানিয়েছে পুলিশ। তবে নির্বাচনী ট্রাইব্যুনালের সিদ্ধান্তের আলোকে বিষয়টির সত্যতা যাচাই করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ওই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা রাজীব হোসেন জানান, এ টাকার উৎস তদন্ত করে দেখা হবে।

এদিকে টাকা জব্দ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, একটি মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ঘিরে রয়েছেন সেনাসদস্যরা। ওই ব্যক্তি টাকা গুনছেন। এ সময় একজন ওই ব্যক্তির পরিচয় জানতে চান। টাকা গুনতে থাকা ব্যক্তি উত্তরে জানান, তিনি মিজানুল হক চৌধুরীর ‘এস্টেট ম্যানেজার’। মিজানুল হক নামে ফুটবল প্রতীকে ওই আসনে একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চট্টগ্রামে সাড়ে ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ

প্রকাশিত সময় : ০৩:৫৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬