দেশের বিভিন্ন ঘরানার শীর্ষ ইসলামী নেতারা বিএনপিকে সমর্থনদেওয়ায় দলের চেয়ারম্যান তারেক রহমান তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
বুবধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন পত্র-পত্রিকা ও গণমাধ্যমে প্রকাশিত দেশের শীর্ষ আলেম ওলামারা বিএনপির প্রতি সমর্থন জানানোয়
দলের চেয়ারম্যান তারেক রহমান পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ।
তারেক রহমান মনে করেন, জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক পথ নির্দেশনা দেবে।
তিনি বলেন, আলেম ওলামাদের এই স্পষ্ট অবস্থান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্ত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক, সামাজিক, অধিকার প্রতিষ্ঠায় করণীয় সঠিক নির্দেশনা পাবে বলে আমি মনে করি।
বিএনপি চেয়ারম্যান বলেন, আমি আবারো সম্মানীত আলেম ওলামাদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও ইসলামী মূল্যবোধের আলোকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিদের জন্য একটি নিরাপদ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশের সম্মানীত পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের অব্যাহত সহযোগিতা চাই।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 





















