২০১৯ সালে নিউইয়র্কের কারাগারে মারা যান যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়নকারী জেফরি এপস্টাইন। অভিযোগ আছে, মৃত্যুর আগে তিনি তার ধনসম্পদ ও সামাজিক প্রভাবকে ব্যবহার করে এমন এক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছিলেন, যা অস্বস্তিকর। এপস্টাইন নিজের শুক্রাণু ব্যবহার করে অনেক সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন। আর এর মধ্য দিয়ে তিনি এমন এক মানবগোষ্ঠী তৈরি করতে চেয়েছিলেন, যাদের মধ্যে তার ডিএনএ থাকবে। নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদন অনুযায়ী, বছরের পর বছর ধরে এপস্টাইন বিভিন্ন বিজ্ঞানী ও পরিচিত ব্যক্তিদের কাছে নিজের একটি ইচ্ছার কথা জানিয়েছিলেন। তিনি চাইতেন, নিউ মেক্সিকোতে অবস্থিত তার বিশাল খামারে নিজের শুক্রাণু ব্যবহার করে নারীরা গর্ভধারণ করুক এবং অনেক সন্তান হোক। যারা ব্যক্তিগতভাবে এ পরিকল্পনার কথা শুনেছিলেন, তারা এটিকে ‘বেবি র্যাঞ্চ’ বা ‘শিশু প্রজনন খামার’ বলে উল্লেখ করেছেন। তবে এপস্টাইনের এ পরিকল্পনা বাস্তবে কখনো কার্যকর হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 
























