রাজধানীর বানানীতে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কার্যালয়ে ‘ফ্রি অ্যানিমেল ক্লিনিক’ উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বনানী কে ব্লক ২৪ নম্বর রোডে ১৮ নম্বর বাসভবনে অবস্থিত এ কার্যালয়ে তিনি এটি উদ্বোধন করেন।
প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা সেবায় এই সংগঠনের প্রতিষ্ঠা হয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় দীর্ঘদিন ধরে এই সংগঠনটি বিনামূল্যে প্রাণীদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছে। আজ বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করে চলে যান তারেক রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সদস্য আতিকুর রহমান রুমানসহ আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 





















