শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের নির্বাচন ঘিরে সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়াল ভারত

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ-সংলগ্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে ভারত।

সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি ও তল্লাশি কার্যক্রম। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও স্থানীয় পুলিশ প্রশাসন।

জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল থেকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর ব্লকের বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে রাজ্য পুলিশ। বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে স্বরূপনগর থানার পুলিশ তেঁতুলিয়া ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। সীমান্তমুখী সড়কগুলোতে প্রতিটি গাড়ি থামিয়ে চালক ও যাত্রীদের কাগজপত্র যাচাই করা হচ্ছে।

এদিকে ঘোজাডাঙ্গা সীমান্তে যাওয়ার পথে লবঙ্গ মোড়ে জোরদার করা হয়েছে নজরদারি। সেখানে সন্দেহভাজন যানবাহনগুলোতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি সীমান্ত-সংলগ্ন অপরাধপ্রবণ এলাকাগুলোতেও বাড়ানো হয়েছে টহল।

এছাড়া সীমান্তবর্তী এলাকার আবাসিক হোটেলগুলোতেও অভিযান চালিয়েছে বসিরহাট মহকুমা পুলিশ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বসিরহাট মহকুমা পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাংলাদেশের নির্বাচন ঘিরে সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়াল ভারত

প্রকাশিত সময় : ০৪:২২:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬