দেশজুড়ে ভোটের উত্তেজনার মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়ার একটি পোস্ট ভাইরাল হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন, কাকে ভোট দেবেন আপনারা একটু তাড়াতাড়ি জানাবেন! তাহলে ডিসাইড করতে সুবিধা হবে যে পহেলা ফাল্গুনে শাড়ি পরব নাকি আবায়া!
ফারিয়ার এই পোস্ট মুহূর্তেই নেটিজেনদের নজর কাড়ে। অনেকেই এটি হাস্যরস হিসেবে দেখলেও, কেউ কেউ রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। পোস্টটি প্রকাশের পর থেকে এর লাইক, মন্তব্য ও শেয়ার বাড়তে থাকে।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 






















