ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম।
এ টি এম আজহারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ২২ হাজার ২৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ৭০ হাজার ৪১৮ ভোট। জাতীয় পার্টির প্রার্থী আনিছুল ইসলাম মণ্ডল লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ২৯,৬৫৩ ভোট।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৯২১। মোট ১৩৭টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 




















