শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় অবৈধভাবে ভোট‌কে‌ন্দ্রে প্রবেশের দায়ে জামায়াত নেতা আটক

বগুড়া-৬ (সদর) আসনে ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশের দায়ে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি নাসিরুল ইসলাম জ‌র্জিস আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তাকে আটক করা হয় বলে তথ্য দিয়েছেন বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার।

তিনি জানান, আটক জামায়াত নেতা নাসিরুলের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন নেতাকর্মী ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রবেশ করেন। খবর পেয়ে তিনি সেখানে গিয়ে নাসিরুলকে পান এবং তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। বিষয়টি নিয়ে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে

পলাশ চন্দ্র বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেছেন যে তারা রাতে পোলিং এজেন্টের তালিকা প্রিজাইডিং অফিসারের কাছে জমা দিতে কেন্দ্রে এসেছিলেন। তবে রাতে এ ধরনের তালিকা জমা দেওয়ার কোনো সুযোগ নেই।

বগুড়া শহর জামায়াতের যুব বিভাগের সম্পাদক আব্দুস সালাম তুহিন বলেন, ‍“শুধু পোলিং এজেন্টের নামের তালিকা দিতে প্রিজাইডিং কর্মকর্তার কাছে গিয়েছিলেন জামায়াতের কর্মীরা। সেখানে বিএনপি নেতাকর্মীরা মব তৈরি করে জামায়াত নেতাকে আটক করিয়েছেন।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বগুড়ায় অবৈধভাবে ভোট‌কে‌ন্দ্রে প্রবেশের দায়ে জামায়াত নেতা আটক

প্রকাশিত সময় : ১২:২৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬