নীলফামারীর সৈয়দপুরের সামিউল ইসলামের বিয়ে ছিলো আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। বিয়ের পোশাক পরে দুপুরে কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার আগে ৩২ বছরের এই যুবক হাজির হন সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে। প্রয়োগ করেন নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
সামিউল ইসলাম নীলফামারী-৪ আসনের ভোটার। তিনি সৈয়দপুরের নিয়ামতপুর সরকারপাড়া এলাকার মনজুরুল ইসলামের ছেলে।
ভোট দেওয়ার পর সামিউল ইসলাম বলেন, ‘ভোট শুধু অধিকার নয়, এটি আমাদের দায়িত্ব। জীবনের যেকোনো ব্যস্ত সময়ে, এমনকি আজকের মতো ব্যক্তিগত আনন্দের দিনেও আমি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চাই। তাই আগে ভোট পরে বিয়ে।’
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বিয়ের পোশাকে ভোট দিয়ে বললেন আগে ভোট, পরে বিয়ে
-
ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১১:৩৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- ৫০
Tag :
সর্বাধিক পঠিত























