শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোটগ্রহণ শেষ, কেন্দ্রে কেন্দ্রে চলছে গণনা

জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোট গণনা। সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল সাড়ে চারটায়। এবারের ভোটে দু-চারটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর।

এবারের নির্বাচনের বিশেষ তাৎপর্য হলো, সংসদ নির্বাচনের পাশাপাশি সংবিধান সংস্কার ও ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে ঐতিহাসিক গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর গুলশান-২-এর মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ইস্কাটন গার্ডেন উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আদমজী কলেজে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভোট দেন।

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট দেন। তার সঙ্গে ভোট দেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রার্থী হিসেবে রাজধানীর ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে ভোট দেন। ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বাড্ডা থানার বেরাইদ এলাকার একেএম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন।

নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব ও সশস্ত্র বাহিনীর ১ লাখ ৮ হাজার সদস্যসহ মোট ৯ লাখ ৫৮ হাজার নিরাপত্তাকর্মী মাঠে দায়িত্ব পালন করছেন। নিরাপত্তার চাদরে ঢাকা ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্যদের ২৫ হাজার ৭০০টি বডি-ওর্ন ক্যামেরা দেওয়া হয়েছে। যেকোনো সহিংসতা বা বিশৃঙ্খলার তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ এবং অভিযোগের জন্য ৩৩৩ হটলাইন নম্বর চালু রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভোটগ্রহণ শেষ, কেন্দ্রে কেন্দ্রে চলছে গণনা

প্রকাশিত সময় : ০৫:১৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬