শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোটের দিন চার জেলায় ৪ মৃত্যু

জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে গিয়ে সারাদেশে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন মারা গেছেন অসুস্থবোধ করার পর। আরেকজনের মৃত্যু ধাক্কাধাক্কিতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম, খুলনা, মানিকগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় ওই চারজনের মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া: সরাইল উপজেলায় ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে মুজাহিদুল ইসলাম (৪৮) নামের পোলিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ সকাল থেকে উপজেলার নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে দায়িত্ব পালনের সময় তিনি অসুস্থবোধ করেন। সহকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা: খুলনায় ভোটকেন্দ্রের বাইরে জামায়াতকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডার মধ্যে মহিবুজ্জামান কচি নামের ৫৫ বছর বয়সী বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তিনি খুলনা নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। নগরের হাজী মহসিন রোড বাই লেনে তার বাড়ি। আজ সকাল ৮টা ১০ মিনিটে খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

মানিকগঞ্জ: মানিকগঞ্জ-১ আসনের মহাদেবপুরে ভোট দিতে গিয়ে ৬৫ বছর বয়সী বাবু মিয়ার মৃত্যু হয়েছে। তিনি মহাদেবপুর ইউনিয়ন পরিষদের মহাদেবপুর গ্রামের বাসিন্দা। আজ বেলা সাড়ে ১১টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে তার মৃত্যু হয়।

চট্টগ্রাম: নগরীতে ভোট দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. মনু মিয়া (৬২) নামের এক বৃদ্ধ মারা গেছেন। তিনি একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৩৫ মিনিটে চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভোটের দিন চার জেলায় ৪ মৃত্যু

প্রকাশিত সময় : ১১:২৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬