শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোট দিয়ে যা বললেন জেমস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের তারকারাও ভোট দিয়ে নিজেদের অনুভূতি ও প্রত্যাশার কথা জানিয়েছেন। ভোট দিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস। বিকেল সাড়ে তিনটায় রাজধানী বারিধারা ডিওএইচএস এলাকার বারিধারা স্কলার স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন তিনি। এটি ঢাকা ১৭ নির্বাচনী আসনের অন্তর্গত।

জেমস কেন্দ্রে প্রবেশ করলে ভক্তরা তাকে ঘিরে ধরেন। ভোটার থেকে নির্বাচনের দায়িত্বে থাকা বিভিন্ন বাহিনীর সদস্য ও কর্মকর্তাদের সেলফির আবদার মিটিয়েছেন তিনি।

জেমস বলেন, ‘সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়াই দেশ। সামনে যে আসবে, এ ধারা যেন অব্যাহত থাকে। দেশে যেন শান্তি আসে, দেশের মানুষ যেন ভালো থাকে।’

নির্বাচনের পরিবেশ ও ব্যবস্থা নিয়েও কথা বলেন জেমস। তার কথায়, ‘খুবই স্মুথ সব। এলাম, স্লিপ নিলাম, ভোট দিলাম, সুন্দর। কোনো ঝামেলা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকারকে এর জন্য ধন্যবাদ।’

ভোট দেওয়ার পর ব্যান্ডের অন্যান্য সদস্যদেরও ভোট দেওয়ার আহ্বান জানান জেমস। ফোনকলে অনেক সদস্যকে নিজের ভোট দেওয়ার খবর দিয়ে বাকিদের খোঁজও নিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভোট দিয়ে যা বললেন জেমস

প্রকাশিত সময় : ১১:২৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬