শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পোস্টাল ব্যালটের ব্যবধানে জয় পেলেন জামায়াতের রফিকুল ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে পোস্টাল ব্যালটের ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে উল্লাপাড়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত ১৪৭টি কেন্দ্রের ফলে দেখা যায়, বিএনপির এম আকবর আলী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৪৫৮ ভোট। জামায়াতের রফিকুল ইসলাম খান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৬৯৩ ভোট। মূল ভোটে ব্যবধান ছিল ৭৬৫।

পরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পোস্টাল ব্যালটের ফল ঘোষণা করা হয়। এ আসনে বৈধ পোস্টাল ব্যালট ছিল ৩ হাজার ২১টি। এর মধ্যে রফিকুল ইসলাম খান পেয়েছেন ২ হাজার ১৭৯ ভোট এবং এম আকবর আলী পেয়েছেন ৮২০ ভোট।

কেন্দ্রের ভোটের সঙ্গে পোস্টাল ব্যালট যোগ করে দেখা যায়, রফিকুল ইসলাম খান মোট পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট। এম আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট। ফলে ৫৯৪ ভোটের ব্যবধানে রফিকুল ইসলাম খান বেসরকারিভাবে বিজয়ী হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পোস্টাল ব্যালটের ব্যবধানে জয় পেলেন জামায়াতের রফিকুল ইসলাম

প্রকাশিত সময় : ১০:৪৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬