রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্র অধিকারের হামলায় গলাচিপায় স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মী আহত

গলাচিপায় ছাত্র অধিকারের কর্মীদের হামলায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের তিন কর্মী আহত হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে এ ঘটনা ঘটে।

হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও কে আলী কলেজের সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান (২৫), জুলাইযোদ্ধা বাপ্পী খান (২৩) এবং ছাত্রদল নেতা শরীফ আহম্মেদ হাসান (২৩) আহত হন। তাদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই মাস আগে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে চরবিশ্বাস ইউনিয়নের বুধবাড়িয়া বাজারে ছাত্র অধিকারের কর্মীরা সোলায়মানের ওপর হামলা চালায়। এর পরপরই একই ইউনিয়নের বটতলা বাজারে তারা জুলাইযোদ্ধা বাপ্পী খান ও ছাত্রদলের কর্মী শরীফ আহম্মেদ হাসানের ওপরও হামলা করে।

ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিয়াউল হক জুয়েল বলেন, ‘আমরা স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের কর্মী ছিলাম। নির্বাচন চলাকালে হুমকির মুখে ছিলাম।

শুক্রবার সন্ধ্যায় আমাদের কর্মীদের ওপর হামলা হয়েছে। এতে ছাত্রদলের তিনজন আহত হয়েছেন।’
গলাচিপা গণঅধিকারের মিডিয়া সেলের সমন্বয়ক আবু নাঈম বলেন, ‘ছাত্র অধিকারের কোনো কর্মী যদি এ ঘটনার সঙ্গে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

গলাচিপা থানার ওসি জিল্লুর রহমান বলেন, ‘ঘটনার কথা শুনেছি।

তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ছাত্র অধিকারের হামলায় গলাচিপায় স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মী আহত

প্রকাশিত সময় : ১১:০১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬