রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জনগণের বিশ্বাসের মূল্য দিতে হবে: তারেক রহমান

বিএনপিকে বিপুল ভোটে নির্বাচিত করায় দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নিরলস কাজের মাধ্যমে জনগণের বিশ্বাসের মূল্য দিতে হবে। নেতাকর্মীদের অবশ্যই দায়িত্বশীল হতে হবে। যেকোনও মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে।

আজ শনিবার বিকেলে বিএনপির পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর প্রেসব্রিফিংয়ে তিনি একথা বলেন। অনুষ্ঠানটি শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরও বলেন, এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। তাই দেশকে কেউ যেন আর তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে সেই ব্যাপারে আমরা সবাই সতর্ক থাকতে হবে।

এ সময় তিনি নির্বাচনে অংশ নেওয়া প্রতিটি রাজনৈতিক দলকে অভিনন্দন জানিয়ে বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলো মিলে একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এজন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, শত নির্যাতন-নিপীড়নের পরও আপনারা রাজপথ ছাড়েননি। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অটুট ছিলেন। এবার দেশ গড়ার পালা। এ যাত্রায় প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, অবশ্যই।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বক্তব্য দেওয়া শুরু করেন তারেক রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনগণের বিশ্বাসের মূল্য দিতে হবে: তারেক রহমান

প্রকাশিত সময় : ০৪:০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬