রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফাল্গুনে শাড়ি পরব নাকি আবায়া, ভোট দেওয়া প্রসঙ্গে শবনম ফারিয়া

কাল জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের মানুষের মধ্যে যেমন ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে, তেমনি শোবিজ অঙ্গনের তারকারাও নিজ নিজ জায়গা থেকে নির্বাচনী আবহে প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ সরাসরি প্রত্যাশার কথা বলছেন, আবার কেউ রসিকতার ছলে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন।

এবার মুখ খুললেন অভিনেত্রী শবনম ফারিয়া। নির্বাচনের আগের দিন নিজের ফেসবুক স্ট্যাটাসে রসিক ভঙ্গিতে তিনি লেখেন, ‘কাকে ভোট দেবেন আপনারা একটু তাড়াতাড়ি জানায়েন! তাইলে ডিসাইড করতে সুবিধা হবে যে পহেলা ফাল্গুনে  শাড়ি পরব নাকি আবায়া।

তার এই পোস্ট মুহূর্তেই সামাজিক মাধ্যমে নজর কাড়ে। নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা ও মন্তব্য। একজন লিখেছেন, ‘বুবু আমার চিন্তা নাই, আমি পাঞ্জাবি পরে বের হব, ফাইনাল!! এবার যে-ই জিতুক!

আরেকজন মন্তব্য করেন, ‘ডিসাইড আপনার-মানুষ আপনার দিকে সুদৃষ্টি দেবে না কুদৃষ্টি দেবে। আপনিই যেটা ভালো মনে করেন, কারণ আপনি স্বাধীন দেশের নাগরিক-স্বাধীনতাই আপনার অঙ্গীকার।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই স্পষ্টভাষী হিসেবে পরিচিত শবনম ফারিয়া। সমসাময়িক সামাজিক ও রাষ্ট্রীয় ইস্যু থেকে শুরু করে ব্যক্তিগত অনুভূতি— সবই খোলামেলাভাবে ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তার এই রসিক পোস্টও আলোচনার নতুন মাত্রা যোগ করেছে।

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

এখন সবার দৃষ্টি ভোটের পরিবেশ, ফলাফল এবং এর পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির দিকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফাল্গুনে শাড়ি পরব নাকি আবায়া, ভোট দেওয়া প্রসঙ্গে শবনম ফারিয়া

প্রকাশিত সময় : ০৩:৪২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬