রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বিএনপির ৩ নেতাকে স্থায়ী বহিষ্কার

নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অন্য প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলা বিএনপির তিনজন নেতাকে দলের সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন- উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন দফাদার, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জামাল মোল্লা ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ বেপারী।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কোনো নির্বাচনি কাজ না করে তারা প্রতিদ্বন্দ্বী অন্য দলকে সহযোগিতা করেছেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য তাদের পদ-পদবিসহ আজীবনের জন্য স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লাভলু হোসেন জানান, ইতোমধ্যে বহিষ্কারের আদেশ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরিশালে বিএনপির ৩ নেতাকে স্থায়ী বহিষ্কার

প্রকাশিত সময় : ১১:০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬