শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যে গোপনীয়তা রক্ষা করা এখন বড় চ্যালেঞ্জ প্রিয়াংকার

হলিউড থেকে বলিউডে ফিরে বিনোদন দুনিয়ায় নিজের অভিনয় দ্যুতি ছড়াচ্ছেন দেশিগার্লখ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। ব্যক্তিগত জীবনের পাশাপাশি ক্যারিয়ারেও নতুন চমক নিয়ে ফিরেছেন তিনি। কাজের ব্যস্ততার মাঝেও তার পুরো পৃথিবীজুড়ে এখন কেবল মেয়ে মালতি মেরি চোপড়া জোনাস বলে জানিয়েছেন অভিনেত্রী। তবে চার বছরের খুদে মালতির নিরাপত্তা নিয়ে ইদানীং বেশ দুশ্চিন্তায় দিন কাটছে সাবেক এ বিশ্বসুন্দরীর। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তার ব্যক্তিগত জীবন ও মেয়ের নিরাপত্তা নিয়ে খোলামেলা কথা বলেছেন প্রিয়াংকা চোপড়া।

দীর্ঘ সাত বছর পর এসএস রাজামৌলির পরিচালনায় ‘বারানসি’ সিনেমা দিয়ে আবার বলিউডে প্রবেশ করেছেন অভিনেত্রী। বর্তমানে এই বিগ বাজেটের সিনেমার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। দেশিগার্ল মা হিসেবে যে বেশ কঠোর, তার প্রমাণ পাওয়া যায় সামাজিক মাধ্যমে। প্রায়ই মেয়ের ছবি শেয়ার করলেও ইমোজি দিয়ে মালতির মুখ ঢেকে রাখেন প্রিয়াংকা। পাপারাজ্জিদের ক্যামেরা দেখলেই আড়াল করেন সন্তানকে। অনাকাঙ্ক্ষিত এ প্রচার থেকে মুক্তি পেতেই মূলত নিরাপত্তারক্ষী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেত্রী।

প্রিয়াংকা চোপড়া বলেন, তার নিজের জন্য আলাদা কোনো নিরাপত্তারক্ষীর প্রয়োজন নেই, যা করছেন সবটাই মেয়ের কথা ভেবে। তিনি বলেন, ভক্ত-অনুরাগীদের সঙ্গে ছবি তুলতে বা কথা বলতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু বিপত্তি ঘটে তখনই, যখন এ ঘটনার আঁচ আমার মেয়ের ওপর পড়ে।

আক্ষেপ নিয়ে অভিনেত্রী বলেন, হয়তো আমরা পার্কে খেলছি কিংবা আইসক্রিম খাচ্ছি, হুট করে দেখলাম সেই মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এখন তো সবার হাতেই স্মার্টফোন থাকে, আর এটাই আমার সবচেয়ে বড় চিন্তার কারণ। আমি জানি, আমাকে কেউ খুন করতে আসবে না, কিন্তু মেয়ের গোপনীয়তা রক্ষা করাটাই এখন বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন প্রিয়াংকা চোপড়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যে গোপনীয়তা রক্ষা করা এখন বড় চ্যালেঞ্জ প্রিয়াংকার

প্রকাশিত সময় : ০৩:৩৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬