রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় তিনি বেইলি রোডের বাসভবনে গেলে তাকে স্বাগত জানান নাহিদ ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অপরদিকে এনসিপি নেতাদের মধ্যে দলের সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সন্ধ্যা ৭টায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় যান তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির পক্ষ থেকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ করার বিষয়টি জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

প্রকাশিত সময় : ০৯:৪৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬