রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রমজানজুড়ে স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের

পবিত্র রমজান মাস উপলক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে পুরো রমজান মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা পরে দেওয়া হবে বলে জানিয়েছেন আদালত সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি থেকে মাদরাসাগুলোতে পবিত্র রমজানের ছুটি শুরু হলেও সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে এবার ১৫ রমজান পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন অনেক শিক্ষক ও অভিভাবক। পরবর্তীতে পুরো রমজান মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। সেই রিটের প্রেক্ষিতেই আজ এ আদেশ দেন আদালত।

আদেশের ফলে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান রমজান উপলক্ষে বন্ধ থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রমজানজুড়ে স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত সময় : ০৩:৫৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬