রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শপথে অনুষ্ঠানে আসছেন সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা

জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথ অনুষ্ঠান মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করবেন। শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান অন্তর্বর্তী সরকারের বিদায়ী আইন উপদেষ্টা আসিফ নজরুল। এর আগে আজ সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টাদের শেষ বৈঠক অনুষ্ঠিত হ

আইন উপদেষ্টা জানান, আজকের বৈঠকটি ছিল বিদায়ী বৈঠক। এতে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। উপদেষ্টারা নিজেদের কাজকর্ম ও অভিজ্ঞতা বিনিময় করেছেন। পাশাপাশি শপথ অনুষ্ঠান সম্পর্কে সবাইকে অবহিত করা হয়েছে।

তিনি আরও জানান, সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান সকাল ১০টায় শুরু হবে। খুব সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার শপথবাক্য পাঠ করাবেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বেলা সাড়ে ১১টা বা ১২টার দিকে তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে।

আইন উপদেষ্টা বলেন, বিকেল ৪টায় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে। এখন পর্যন্ত তিনি যতটুকু জানতে পেরেছেন, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। সংসদের দক্ষিণ প্লাজায় শপথের বিষয়টি বিএনপির পক্ষ থেকে ইচ্ছাপ্রকাশ করা হয়েছিল বলেও জানান তিনি

শপথ অনুষ্ঠানে কাদের আমন্ত্রণ জানানো হচ্ছে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, প্রথা অনুযায়ী যাদের আমন্ত্রণ জানানোর কথা সেটাই করা হবে। এটি মন্ত্রিপরিষদ বিভাগ দেখছে।

ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, এ ব্যাপারে তার কোনো জানা নেই। তিনি আজ শুনেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বলা হয়েছে। কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে তিনি জানেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শপথে অনুষ্ঠানে আসছেন সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা

প্রকাশিত সময় : ০৩:৫৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬