মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালপুরে ১০ লক্ষ্য টাকার ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নাটোরের লালপুরে  ৪ হাজার ৮ শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের তাদের গ্রেফতার করে পুলিশ।

আটককৃতরা হলেন- উপজেলার  মোহরকয়া (পশ্চিমপাড়া) গ্রামের

মৃত সোনাউল্লাহ সরকারের ছেলে মো. বেল্লাল সরকার (৫৫) ও তার স্ত্রী

মোছা. মারজিনা খাতুন (৫০)।

পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আটক ব্যক্তিরা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেহ ও বাড়ি তল্লাশি করে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১০ লাখ টাকা।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান বলেন, গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লালপুরে ১০ লক্ষ্য টাকার ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

প্রকাশিত সময় : ০৪:৩৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬