বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের লোকসভার স্পীকার বিড়লার সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় সংসদ ভবনে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের মধ্যে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।

এর আগে বিকাল ৪টা ১২ মিনিটের দিকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান হয়। শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন স্পিকার বিড়লা।

মন্ত্রী, প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভার সদস্যদের শপথ নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নেয়ার পর মন্ত্রী এবং তারপর প্রতিমন্ত্রীদেরও শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হলো। প্রায় দুই যুগ পর যাত্রা শুরু হলো বিএনপির নেতৃত্বাধীন সরকারেরও।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি ২১২ আসনে জয়ী হয়। বিএনপি জোটের শরিকেরা ৩টি আসন পায়। নতুন সরকারের মন্ত্রিসভায় আছেন ৫০ জন। এর মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। টেকনোক্র‍্যাট তিনজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের লোকসভার স্পীকার বিড়লার সাক্ষাৎ

প্রকাশিত সময় : ১১:০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬