মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিজয়-রাশমিকার বিয়ের আমন্ত্রণপত্র ফাঁস!

দক্ষিণী সিনেমার আলোচিত জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার সম্পর্ক ঘিরে দীর্ঘদিন ধরেই চলছে গুঞ্জন। কখনো একসঙ্গে দেখা যাওয়া, কখনো আবার রহস্যময় নীরবতা—সব মিলিয়ে ভক্তদের আগ্রহ কখনো কমেনি। তবে এবার আলোচনার কেন্দ্রে এসেছে এক নতুন মোড়—তাদের কথিত বিয়ের আমন্ত্রণপত্র!

মাসের শুরুতেই শোনা গিয়েছিল, রাজস্থানের ঐতিহ্যবাহী শহর উদয়পুর-এর এক ঐতিহাসিক প্রাসাদে বসতে যাচ্ছে তাদের বিয়ের আসর। যদিও রাশমিকার ঘনিষ্ঠ মহল তখনই খবরটিকে গুজব বলে উড়িয়ে দেয়।

কিন্তু সেই সংশয় কাটার আগেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি কথিত বিয়ের কার্ড, যেখানে উল্লেখ রয়েছে ২৬ ফেব্রুয়ারির তারিখ।
কার্ড অনুযায়ী, ঘনিষ্ঠ পরিবার ও স্বজনদের উপস্থিতিতে অত্যন্ত ব্যক্তিগত পরিসরে অনুষ্ঠিত হবে বিয়ে। তবে মূল উদযাপন রাখা হয়েছে পরবর্তী সময়ে

জানা যাচ্ছে, বিয়ের পর আগামী ৪ মার্চ হায়দরাবাদের কৃষ্ণা বানজারা হিলস এলাকায় একটি প্রীতিভোজের আয়োজন করা হতে পারে।

তবে এখানেই শেষ নয়। বিয়ের কার্ডে থাকা তথ্যের সত্যতা এখনো নিশ্চিত হয়নি। ফলে বিষয়টি এখনো জল্পনার পর্যায়েই রয়েছে।

এদিকে রবিবার রাতে আলাদা আলাদাভাবে হায়দরাবাদ বিমানবন্দরে দেখা গেছে দুই তারকাকে।

তাদের গন্তব্য নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। অনুরাগীদের একাংশের ধারণা, হয়তো বিয়ের প্রস্তুতির জন্যই গোপনে কোথাও রওনা হয়েছেন তারা।
উল্লেখ্য, ২০১৭ সালে ‘গীত গোবিন্দম’ ছবির সেটে প্রথম পরিচয় বিজয় ও রাশমিকার। পরে ‘ডিয়ার কমরেড’-এ একসঙ্গে কাজ করার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়। এমনকি গত বছরের ৩ অক্টোবর বাগদানের খবরও ছড়িয়েছিল, যদিও এ বিষয়ে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি কেউই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিজয়-রাশমিকার বিয়ের আমন্ত্রণপত্র ফাঁস!

প্রকাশিত সময় : ০৪:২৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬