বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় ২০ ঘণ্টার ব্যবধানে দুই হত্যাচেষ্টা

খুলনায় ২০ ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় দুই যুবককে গুলি করে হত্যার চেষ্টা হয়েছে। মঙ্গলবার মধ্যরাত এবং বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে নগরীর লবণচরা ও টুটপাড়া মওলার বাড়ি এলাকায় তাদের ওপর হামলা হয়। গুলিতে আহত যুবকরা হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর লবণচরা থানাধীন বান্দাবাজার (হঠাৎ বাজার) রহমানিয়া গলির সামনে দুর্বৃত্তের গুলিতে আয়নুল (৩২) নামে এক যুবক গুরুতর আহত হন। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। লবণচরা ভুতের আড্ডা পার্ক এলাকার বাসিন্দা আলমগীরের ছেলে আয়নুল।

পুলিশ ও স্থানীয়রা জানান, আয়নুল বান্দাবাজার এলাকার রহমানিয়া গলির সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় কতিপয় সন্ত্রাসী তার দিকে পরপর দুই রাউন্ড গুলি করে। দুইটি গুলি আয়নুলের ডান পায়ের হাটুতে লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যায়।

লবণচরা থানার এসআই খালিদ হাসান বলেন, “গুলিবিদ্ধ আয়নুলের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। হামলার ঘটনায় আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। আহত যুবকের বিরুদ্ধেও থানায় মামলা রয়েছে।”

মঙ্গলবার মধ্যরাত পৌনে ১২টার দিকে নগরীর টুটপাড়া মওলার বাড়ি খালপাড় বোর্ড ঘরের সামনে দুর্বৃত্তরা সোহেল ওরফে চেগা সোহেল (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যার চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় চেগা সোহেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহত সোহেল টুটপাড়া মওলার বাড়ি এলাকার শাহাদাত হোসেনের ছেলে। তার বিরুদ্ধে মাদক কারবার, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক অভিযোগ রযেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোহেল মঙ্গলবার মধ্যরাত পৌনে ১২টার দিকে টুটপাড়া মওলার বাড়ি খালপাড় বোর্ড ঘরের সামনে অবস্থান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। একটি গুলি তার কোমরের বাম পাশে বিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য সোহেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, “উন্নত চিকিৎসার জন্য আহত সোহেলকে পরিবারের সদস্যরা ঢাকায় নিয়ে গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

খুলনায় ২০ ঘণ্টার ব্যবধানে দুই হত্যাচেষ্টা

প্রকাশিত সময় : ১১:০০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬