শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা

বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিএনপিকর্মী মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরীকে (৬০) দুর্বৃত্তরা বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে কুপিয়ে হত্যা করেছে।

খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ শিবপাশা বাদামতলা পুল সংলগ্ন একটি ডোবা থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। নিহত দেলোয়ার হোসেন চৌধুরী উত্তর কড়াপুর গ্রামের মৃত নজির চৌধুরীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একটি বাইসাইকেল ও গলার মাফলার রাস্তায় পরিত্যক্ত অবস্থায় দেখে এলাকার বাসিন্দারা বাইসাইকেলের মালিককে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সাইকেল সংলগ্ন রাস্তার পাশে ডোবার পানিতে ভেসে থাকা একটি লাশ দেখে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

জানা গেছে, দেলোয়ার হোসেন বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। এলাকার কতিপয় ব্যক্তির সঙ্গে তার বিরোধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জের ধরে দেলোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করা হতে পারে।

বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, দুর্বৃত্তরা দেলোয়ার হোসেনের মাথার বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ডোবার পানিতে ফেলে রাখে। পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরিশালে বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত সময় : ১০:৫৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬