বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘বলিউডে বহুবার অসম্মানজনক আচরণের মুখোমুখি হয়েছি’

ভারতের দক্ষিণের অভিনেত্রী রেজিনা কাসান্দ্রা। তামিল ও তেলেগু ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন। ২০১৯ সালে ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এই অভিনেত্রী। পরবর্তীতে হিন্দি ভাষার অনেক সিনেমায় কাজ করেছেন। কিন্তু দক্ষিণ ভারতের অভিনেত্রী হওয়ার কারণে বলিউডের অনেকে তার সঙ্গে অসম্মানজনক আচরণ করেছেন বলে অভিযোগ তার।

কয়েক দিন আগে হিন্দুস্তান টাইমসকে সাক্ষাৎকার দিয়েছেন রেজিনা কাসান্দ্রা। এ আলাপচারিতায় এই অভিনেত্রী বলেন, “আমি দক্ষিণ ভারতীয় একজন অভিনেত্রী। বেশিরভাগ দক্ষিণ ভারতীয়দের তুলনায় আমার হিন্দি অনেক ভালো। আমি হিন্দি ভাষা পড়তে, লিখতে ও বলতে পারি। এ পর্যন্ত হিন্দি ভাষার যেসব কাজ করেছি, তার সবই নিজের কণ্ঠে করেছি। এটা আমার নিজের হিন্দি এবং আমাকে যে চরিত্র দেওয়া হয়েছে তার প্রতি সুবিচার করার চেষ্টা করেছি।”

দক্ষিণ ভারত থেকে আসার কারণে বলিউডের অনেকে রেজিনার সঙ্গে অসম্মানজনক আচরণ করেছেন। এ ঘটনা একবার নয়, বহুবার ঘটেছে। এ অভিযোগ করে রেজিনা কাসান্দ্রা বলেন, “আমার সঙ্গে অনেকে অসম্মানজনক আচরণ করেছেন। এটা শুধু কথায় নয়, কাজেও। আমার প্রতি একধরনের তাচ্ছিল্যের মনোভাব ছিল। আমাকে ছোট করা হচ্ছে, এটা যে কেউ বুঝতে পারত। আর আমিও সেটা অনুভব করেছি। তাই বলিউডে আমার সংকোচ ছিল। তবে সব সময়ই এমনটা হয়েছে, তা নয়।”

বিগত বছরগুলোতে ‘কেসরি চ্যাপ্টার টু’, ‘রকেট বয়েস’, ‘ফারজি’, ‘জাট’ এর মতো হিন্দি সিনেমায় অভিনয় করেছেন রেজিনা। অপমানজনক পরিস্থিতি কীভাবে সামলেছেন? এমন প্রশ্নের জবাবে রেজিনা বলেন, “আমি খুবই স্নেহশীল মানুষ। ফলে আমার চারপাশে যারা থাকেন, তারা ব্যাপারটি অনুভব করতে পারেন। আমি যে ইন্ডাস্ট্রিতেই থাকি না কেন, কোনো না কোনোভাবে সেটাকে নিজের বাড়ির মতো করে নিতে পারি।”

গ্ল্যামার দুনিয়ায় নারী হিসেবে স্টেরিওটাইপের মুখোমুখি হয়েছেন রেজিনা। তার ভাষায়, “এই ইন্ডাস্ট্রিতে একজন নারীকে খুব সহজেই স্টেরিওটাইপ করা হয়। এটা স্বাভাবিকও। কারণ সিনেমা একটি ভিজ্যুয়াল মাধ্যম—একবার কিছু দেখলে তা মানুষের মনে থেকে যায়। কিন্তু আমি সবসময় বহুমুখী চরিত্রে কাজ করতে চেয়েছি। তাই আমার জন্য সিনেমা বেছে নেওয়া কঠিন। কারণ আমি সবসময় মূলধারার বাণিজ্যিক সিনেমা করতে চাই না।”

মাত্র ১৪ বছর বয়সে অভিনয় ক্যারিয়ার শুরু করেন রেজিনা। তামিল ভাষার ‘কান্ডা নাল মুডহাল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। এটি ২০০৫ সালে মুক্তি পায়। তারপর তামিল, তেলেগু, কন্নড়, হিন্দি ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন রেজিনা। বর্তমানে হিন্দি ভাষার দুটো ও একটি তামিল সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘বলিউডে বহুবার অসম্মানজনক আচরণের মুখোমুখি হয়েছি’

প্রকাশিত সময় : ১০:৪৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬