বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রমজান মাসের শুভেচ্ছা জানালেন মোদি

বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। পবিত্র এই মাসে ধর্মপ্রাণ মুসলিমরা সিয়াম সাধনা ও আল্লাহতায়লার ইবাদত বন্দেগিতে মশগুল থাকে।

মুসলিমদের পবিত্র এই মাস শুরু হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক পোস্টে এই শুভেচ্ছা জানান তিনি।

মোদি লেখেন, ‘রমজান মোবারক! এই পবিত্র মাসটি আমাদের সমাজে ঐক্য ও সম্প্রীতির চেতনাকে আরও জোরদার করুক। সর্বত্র শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হোক।’

এর আগে বুধবার ভারত-বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায়। এতে বুধবার রাতে সেহরি খেয়ে বৃহস্পতিবার রোজা শুরু হলো এসব দেশে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রমজান মাসের শুভেচ্ছা জানালেন মোদি

প্রকাশিত সময় : ১১:৫৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬