বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীকে নিয়ে ভাইরাল ইরফান সাজ্জাদের পোস্ট

নির্বাচন আর নতুন সরকার নিয়ে দেশে মানুষের পাশাপাশি বিনোদন অঙ্গনের তারকারাদের মধ্যেও বেশ উত্তেজনা দেখা গেছে। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। আর এবারের শিক্ষামন্ত্রী হলেন আ ন ম এহসানুল হক মিলন। দুই দশক পর আবারও দেশের শিক্ষা ব্যবস্থার হাল ধরছেন চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আ ন ম এহসানুল হক মিলন। বিষয়টি সামনে আসতেই অনেকেই ফেসবুকে পোস্ট করছেন। এ তালিকায় আছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদও।

শিক্ষার্থীদের উদ্দেশে অভিনেতার একটি পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। পোস্টে ইরফান সাজ্জাদ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। ফেসবুকে তিনি লিখেছেন, ‘শিক্ষার্থীরা, যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাস করে গেছো, তারা আল্লাহর ওয়াস্তে পড়তে বসো। এই লোক কী জিনিস, তোমাদের কোনো আইডিয়া নাই।’

সম্প্রতি দায়িত্ব পাওয়া শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের একটি ছবি শেয়ার করে তিনি আরও লিখেছেন, ‘আমাদের সময়ে পাসের হার ছিল মাত্র ২৮ শতাংশ। আর সেই সময়ে এই ভদ্রলোক (এহসানুল হক মিলন) ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শিক্ষামন্ত্রীকে নিয়ে ভাইরাল ইরফান সাজ্জাদের পোস্ট

প্রকাশিত সময় : ১২:২৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬