বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সালেহ শিবলী প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও রুমন অতিরিক্ত প্রেস সচিব নিযুক্ত

প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন সালেহ শিবলী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিব পদমর্যাদায় তার চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এদিন আলাদা প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি পদে নিয়োগ পান আতিকুর রহমান রুমন। তাকে গ্রেড-২ বেতন স্কেলের সর্বশেষ ধাপে নিয়োগ দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপনে গুরুত্বপূর্ণ দুটি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।
তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকার সময়ও সালেহ শিবলী তার প্রেস সচিব ছিলেন।
চার দলীয় জোট সরকারের সময়ে কলকাতা উপ-হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেছেন শিবলী।
তিনি বার্তা সংস্থা ইউএনবি, দৈনিক মানবজমিন, বাংলাবাজার পত্রিকা, বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে রিপোর্টার হিসেবে কাজ করেছেন।
অন্যদিকে আতিকুর রহমান রুমন দৈনিক দিনকালে কর্মরত রয়েছেন। দিনকালের সম্পাদক ও প্রকাশক তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর পত্রিকাটির দায়িত্ব পান রুমন। এখন তাকেও এই দায়িত্ব ছাড়তে হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সালেহ শিবলী প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও রুমন অতিরিক্ত প্রেস সচিব নিযুক্ত

প্রকাশিত সময় : ১১:৫৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬