শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইসির আইডিইএ প্রকল্পের ১৫ কর্মীকে অব্যাহতি

নির্বাচন কমিশন (ইসি) পরিচালিত এনআইডি সংশ্লিষ্ট আইডিইএ প্রকল্পের (২য় পর্যায়) ১৫ জন আউটসোর্সিং কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের নামে ইস্যুকৃত সার্ভার সংক্রান্ত সব আইডি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) উপপ্রকল্প পরিচালক (প্রশাসন) মেজর মাহমুদুল হাসান তালুকদারের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, আইডিইএ (২য় পর্যায়) প্রকল্পে কর্মরত ৯ জন আউটসোর্সিং জনবলের বিরুদ্ধে গুরুতর অফিস শৃঙ্খলা পরিপন্থি অভিযোগ প্রমাণিত হওয়ায় যথাযথ কর্তৃপক্ষ তাদের প্রকল্পের চাকরি থেকে অব্যাহতির সিদ্ধান্ত অনুমোদন করেছে। পাশাপাশি প্রকল্পে কর্মরত আরো ছয়জন আউটসোর্সিং জনবলের নিয়োগপত্র সংশ্লিষ্ট আউটসোর্সিং প্রতিষ্ঠান কর্তৃক বাতিল করা হয়েছে।

এরই প্রেক্ষিতে সর্বমোট ১৫ জন আউটসোর্সিং কর্মীর নামে ইস্যুকৃত সার্ভার-সম্পর্কিত সব আইডি বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন- মো. আবদুল্লাহ আল মামুন, মো. আবু বকর সিদ্দিক, মো. জসিম উদ্দিন, ওয়ায়েত হোসেন, মো. আল আমিন, আফজাল হোসেন লিটন, শাহা জাহান, পাপন শর্মা, মো. বিলাল উদ্দিন, প্রাণেশ চন্দ্র মজুমদার, মো. নুরুল ইসলাম, আশরাফুল ইসলাম, মো. আবুল হোসেন সরকার, মো. মিজানুর রহমান ও মো. আনিছুর রহমান।

তারা বিভিন্ন উপজেলা ও জেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর ও সংশ্লিষ্ট পদে কর্মরত ছিলেন এবং এনআইডি সেবার তথ্য হালনাগাদ ও তথ্যপ্রযুক্তি সহায়তামূলক কাজে যুক্ত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইসির আইডিইএ প্রকল্পের ১৫ কর্মীকে অব্যাহতি

প্রকাশিত সময় : ১১:৩৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬