এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তুষার মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সামা। তবে সভাপতি তুষার মাহমুদের ছাত্রত্ব নাই বলে জানা গেছে।
এ বিষয়ে পাবিপ্রবি শিবিরের নবনির্বাচিত সভাপতি তুষার মাহমুদ বলেন, ‘কিছুদিন আগে আমার অনার্সের রেজাল্ট হয়েছে।
তবে নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগে খোঁজ নিয়ে জানা যায়, ওই বিভাগে এখনো মাস্টার্স চালু হয়নি।
এদিকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ২০২৪ সালের ১৩ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে সব রাজনীতি নিষিদ্ধ করেন।
এ নিষেধাজ্ঞার পরেও শিবির কিভাবে কমিটি দিয়েছে, সেটা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কমিটি বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশের আবাসিক নিয়ে পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনীতি বন্ধ থাকাতে আমরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো কর্মকাণ্ড পরিচালনা করি না। আবাসিকে রাজনীতি পরিচালনার জন্য আমাদের এ কমিটি দেওয়া হয়েছে।

রিপোর্টারের নাম 
























