শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এতিম শিশুদের সাথে ইফতার করলেন এমপি মিলন

পবিত্র রমজানের দ্বিতীয় দিনে বাবা-মায়ের স্নেহ বঞ্চিত এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে তাদের সাথে ইফতার করেছেন রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাজশাহীর পবা উপজেলার বায়া বাজারে অবস্থিত শিশু পরিবারে আয়োজিত এই ইফতারে অন্যান্যের মধ্যে অংশ নেন নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি ও নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলন।
ইফতারের আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি এতিম শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও শিক্ষাজীবনের সাফল্য কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এতিম শিশুদের সাথে ইফতার করলেন এমপি মিলন

প্রকাশিত সময় : ১০:৩২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬