কন্যাসন্তানের মা হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অবন্তী সিঁথি। মা হওয়ার সাত দিন পর, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবরটি নিজেই জানান এই শিল্পী। জানা গেছে, কন্যার নাম রাখা হয়েছে অনুশ্রী।
এক ফেসবুক পোস্টে অনুভূতি প্রকাশ করে সিঁথি লিখেছেন, “আজকে আমার বয়স ৭ দিন।
মানে মা হিসেবে বয়স ৭ দিন। একটা অদ্ভুত ঘোরের মধ্যে দিয়ে গেছে এই কয়েকদিন। একটা ছোট্ট জীবন্ত পুতুল আমার কোলে সারাদিন রাত ঘুমায়। তাকে ঘিরে আমাদের সারা দিন, সারা রাত একাকার হয়ে থাকে।
আমি অবাক বিস্ময়ে তাকিয়ে তাকিয়ে দেখি আর ভাবি আমার মা আমার কোলে চলে এসেছে।’
ভারতের জনপ্রিয় সংগীতভিত্তিক রিয়েলিটি শো সারেগামাপা-তে অংশ নেওয়ার মাধ্যমে দুই বাংলায় পরিচিতি পান অবন্তী সিঁথি। পরে চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’-এর গান ‘গা ছুঁয়ে বলো’ দিয়ে শ্রোতাদের মন জয় করেন তিনি, যার জন্য অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ গায়িকার স্বীকৃতি।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 





















