ভূমি মন্ত্রণালয়ে সকল অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯:৩০ মিনিটেরাজশাহী সার্কিট হাউজে বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমি মন্ত্রণালয়ের সকল অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জনগনের ভাগ্য উন্নয়নে কাজ করা হবে। আজ শুক্রবার সকালে রাজশাহীর সার্কিট হাউজে রাজশাহীর বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগদানের পূর্বে গণমাধ্যমকর্মীদের সাথে কথার বলার সময় এ মন্তব্য করেন।
এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন : রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় মিজানুর রহমান মিনু আরো বলেন, এই মন্ত্রণালয়ে কোথাও কোনো অন্যায় দুর্নীতির প্রশ্ন আসে না। এই মন্ত্রণালয় নিয়ে আমার কিছু স্বপ্ন আছে। রাজশাহীর মানুষের আশা প্রত্যাশা প্রতিটি গুরুত্বের সাথে বিবেচনা করেই কার্যক্রম পরিচালনা করা হবে এবং অন্যায় দুর্নীতি কোন আশ্রয় রাজশাহীতে আর হবে না এখন কিছু শিখেছি আরও কিছু শিখছি।
পরে তিনি রাজশাহী সার্কিট হাউজে রাজশাহী বিভাগের কর্মকর্তাদের সাথে রাজশাহীর সমস্যা সংকট নিয়ে মতবিনিময় সভায় যোগ দেন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















