শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কে ভয়াবহ সংঘর্ষে নিহত ৩

ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সড়কের মধ্যবর্তী ভৈরব বাজার এলাকায় সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালকসহ তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় সাড়ে ১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার কদুপুরের শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মারা যান।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের বাসিন্দা আলী নুর এবং মৌলভীবাজার পৌরসভার দরগা মহল্লার বাসিন্দা মৃত ওয়াহিদুর রহমানের ছোট ছেলে রেহান আহমদ (২৫)। অপর এক যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে দ্রুতগতিতে চলা পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত দুই যাত্রীকে উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।

মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আরিফ জানান, হাসপাতালে আনার আগেই আহত দুই যাত্রীর মৃত্যু হয়। নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্টরা কাজ করছেন বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কে ভয়াবহ সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত সময় : ১১:০৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬