রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন সূচনায় প্রস্তুত চীন’

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে উভয় পক্ষ চীন-বাংলাদেশ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গভীরভাবে মতবিনিময় করেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হওয়ায় সন্তোষ প্রকাশ করে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন সূচনায় তার দেশ প্রস্তুত বলে বৈঠকে তুলে ধরেন।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বৈঠকের পর বাংলাদেশে চীনা দূতবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে এসব তথ্য অবহিত করা হয়েছে এবং হৃদ্যতাপূর্ণ বৈঠকের ছবি প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন ইয়াও ওয়েন। তিনি ড. খালিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

ইয়াও ওয়েন বলেন, বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী ও বাংলাদেশের একটি সর্বাত্মক কৌশলগত সহযোগী অংশীদার হিসেবে চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে অত্যন্ত গুরুত্ব দেয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার সুশাসন প্রতিষ্ঠায় সফল হোক, চীন সে বিষয়ে সমর্থন জানায়।

চীনা রাষ্ট্রদূত বলেন, জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখা এবং সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বাংলাদেশের প্রচেষ্টাকে চীন সমর্থন করে। ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির প্রতি বাংলাদেশের অঙ্গীকারকেও চীন প্রশংসা করে। নতুন সরকারের সঙ্গে সকল ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে এবং দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন অধ্যায় রচনায় চীন প্রস্তুত রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, চীন বাংলাদেশের একজন বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার।

বাংলাদেশ চীনের প্রতি তার বন্ধুত্বপূর্ণ নীতি অব্যাহত রাখবে এবং দুই দেশের জনগণের বৃহত্তর স্বার্থে বাস্তবমুখী সহযোগিতা আরো গভীর করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন খলিলুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন সূচনায় প্রস্তুত চীন’

প্রকাশিত সময় : ০৮:০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬