পাবনায় আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আলামিন মালিথা ও আওয়ামী লীগ নেতা রাজু আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পাবনা সদর থানার ওসি (অপারেশন) সঞ্জয় সাহা জানান, ‘রবিবার (২২ ফেব্রুয়ারি) একটি বিশেষ অভিযানে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলা রয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, বর্তমানে পাবনা আওয়ামী লীগ কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























