রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন ভারত

বাংলাদেশের ফাইনাল-ভাগ্য মোটেও সহায় হচ্ছে না।

কাতারে গত নভেম্বরে অনুষ্ঠিত ছেলেদের রাইজিং স্টার্স এশিয়া কাপ ফাইনালে পাকিস্তান শাহিনসের কাছে সুপার ওভারে হেরেছিল বাংলাদেশ ‘এ’ দল। এবার থাইল্যান্ডে মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপ ফাইনালে ভারত নারী ‘এ’ নারী দলের কাছে ৪৬ রানে হারল বাংলাদেশ ‘এ’ নারী দল।

ব্যাংককের তেরডথাই ক্রিকেট গ্রাউন্ডে আজ টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৩৪ রান করেছিল ভারত।

লক্ষ্য তাড়ায় বাংলাদেশের মেয়েরা ৫ বল বাকি থাকতে মাত্র ৮৮ রানে অলআউট হয়।
মেয়েদের এই মহাদেশীয় টুর্নামেন্টের প্রথম আসর বসেছিল ২০২৩ সালে হংকংয়ে। সেবারও ফাইনালে বাংলাদেশকে হারিয়েছিল ভারত। আজ দ্বিতীয় আসরের ফাইনাল জিতে শিরোপা ধরে রাখল রাধা যাদবের নেতৃত্বাধীন ভারতের মেয়েরা

তবে আজকের ফল দেখে যতটা একপেশে লড়াই বলে মনে হচ্ছে, শুরুতে তেমনটা হয়নি। বাংলাদেশের মেয়েদের দারুণ বোলিং ও ফিল্ডিংয়ে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছিল ভারত।

ব্যস, বাংলাদেশের লড়াই বলতে এটুকুই। এরপর ৫০ বলে ৬৯ রানের জুটি গড়ে ম্যাচের লাগাম নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন ভারত অধিনায়ক রাধা যাদব ও পাঁচে নামা তেজাল হাসাবনিস।

রাধা ৩৬ রানে আউট হলেও তেজালের অপরাজিত ফিফটিতে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয় ভারত। ২৫ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার অধিনায়ক ফাহিমা খাতুন।
রান তাড়ায় বাংলাদেশের ব্যাটাররা মোটেও পরিস্থিতির দাবি মেটাতে পারেননি। শুরু থেকেই কচ্ছপ গতির ব্যাটিং ও নিয়মিত উইকেট হারাতে থাকায় চাপ ক্রমশ বাড়তেই থাকে। ওপনোর শামীমা সুলতানা ও অধিনায়ক ফাহিমা ছাড়া বাংলাদেশের আর কেউ ১০০-এর ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেননি।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত নারী ‘এ’ দল: ২০ ওভারে ১৩৪/৭ (তেজাল ৫১*, রাধা ৩৬, বৃন্দা ১৯; ফাহিমা ৪/২৫, ফাতেমা ১/১৯, ফারজানা ১/৩০)।

বাংলাদেশ নারী ‘এ’ দল: ১৯.১ ওভারে ৮৮ অলআউট (শামীমা ২০, শারমিন ১৮, ফাহিমা ১৪; প্রেমা ৩/১২, তনুজা ২/১১, সোনিয়া ২/২১)।

ফল: ভারত নারী ‘এ’ দল ৪৬ রানে জয়ী।

ফাইনালের সেরা: তেজাল হাসাবনিস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাংলাদেশকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন ভারত

প্রকাশিত সময় : ০৭:৫৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬