সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভেঙে গেল অভিনেত্রীর সংসার

ভেঙে গেছে হলিউড অভিনেত্রী আলেকজান্দ্রা ড্যাডারিওর সংসার। প্রযোজক অ্যান্ড্রু ফর্মের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম টিএমজেড এ খবর প্রকাশ করেছে।

টিএমজেড-কে একটি বিবৃতি দিয়েছেন আলেকজান্দ্রার একজন মুখপাত্র। তাতে বলা হয়েছে, “ভালোবাসা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিভাবক হিসেবে তারা তাদের সন্তানকে লালন-পালন করবেন। এই পরিস্থিতিতে ব্যক্তিগত গোপনীয়তা কামনা করছেন তারা।”

তবে তারা ঠিক কবে আলাদা হয়েছেন বা বিচ্ছেদের কারণ কী—এসব বিষয় এখনো স্পষ্টভাবে জানা যায়নি।

২০২২ সালের জুনে বিবাহবন্ধনে আবদ্ধ হন আলেকজান্দ্রা ও অ্যান্ড্রু। এ দম্পতির ১৫ মাস বয়সি একটি পুত্রসন্তান রয়েছে। আলেকজান্দ্রার এটি প্রথম হলেও অ্যান্ড্রুর এটি দ্বিতীয় বিয়ে। এর আগে মার্কিন অভিনেত্রী জর্ডানা ব্রিউস্টারের সঙ্গে ঘর বেঁধেছিলেন অ্যান্ড্রু। এ সংসারে ১২ ও ৯ বছর বয়সি দুটো পুত্রসন্তান রয়েছে। আলেকজান্দ্রা তাদের সৎমা ছিলেন।

আলেকজান্দ্রা ও অ্যান্ড্রু

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভেঙে গেল অভিনেত্রীর সংসার

প্রকাশিত সময় : ১১:৩৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬