বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ৪

ইরানের সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দুই পাইলটসহ চারজন নিহত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। প্রাণ হারানো অপর দুই ব্যক্তি স্থানীয় ব্যবসায়ী। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দেশটির ইসফাহান প্রদেশের দোরচেহ শহরে এ দুর্ঘটনা ঘটে। ওই এলাকায় সেনাবাহিনীর একটি বড় বিমান ঘাঁটি আছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দুর্ঘটনাস্থলে ধ্বংসাবশেষ এবং জরুরি সেবা কর্মীদের আগুন নেভাতে দেখা গেছে।

ইরানের আর্মি এভিয়েশন ট্রেনিং সেন্টারের বিবৃতিতে নিহত সেনাসদস্যদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন—পাইলট কর্নেল হামিদ সারভাজাদ এবং কো-পাইলট মেজর মোজতবা কিয়ানি।

এছাড়া হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেলে বাজারে নিজ দোকানে কর্মরত অবস্থায় দুই ব্যক্তি নিহত হন।

সেনাবাহিনী জানায়, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বিচার বিভাগীয় প্রধান আসাদুল্লাহ জাফারি জানিয়েছেন, তিনিও একটি মামলা দায়ের করেছেন এবং তদন্তকারীদের ঘটনাস্থলে পাঠিয়েছেন।

এই দুর্ঘটনার এক সপ্তাহেরও কম সময় আগে ইরানের হামাদান প্রদেশে নৈশকালীন প্রশিক্ষণ চলাকালীন বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান (সম্ভবত পুরোনো মার্কিন নির্মিত এফ-৪ মডেল) বিধ্বস্ত হয়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, ওই ঘটনায় একজন পাইলট নিহত হলেও অন্যজন প্যারাসুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। সেই দুর্ঘটনার কারণ হিসেবেও যান্ত্রিক ত্রুটির কথা উল্লেখ করা হয়েছিল।

দশকব্যাপী মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরান তাদের সামরিক ও বেসামরিক পুরোনো বিমান বহরগুলো আধুনিকায়ন করতে গিয়ে ব্যাপক বাধার সম্মুখীন হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইরানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ৪

প্রকাশিত সময় : ১০:০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬