বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করতে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে: তাজুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। অভিযোগগুলো সর্বতোভাবে মিথ্যা এবং ভিত্তিহীন। তিনি চ্যালেঞ্জ করে বলেন, তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগের সপক্ষে সামান্য তথ্য-প্রমাণও কেউ দেখাতে পারবে না।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তাজুল ইসলাম।

আওয়ামী লীগ সরকারের পতনের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তবে বিএনপি সরকার গঠনের পর গতকাল সোমবার তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে আমিনুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। এর পরপরই তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম এইচ তামিমের বিরুদ্ধে আর্থিক সুবিধা নিয়ে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং আশুলিয়া থানার সাবেক এসআই শেখ আবজালুল হককে রাজসাক্ষী করার অভিযোগ তুলেছেন অপর প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ।

তাজুল ইসলাম বিবৃতিতে বলেন, সোমবার ও আজ কিছু গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে তাঁর ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জনৈক প্রসিকিউটরের বরাতে কিছু বিদ্বেষপ্রসূত ও মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। ওই বক্তব্যসমূহ জঘন্য মিথ্যাচার, তথ্যপ্রমাণবিহীন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার দুরভিসন্ধি থেকে করা হয়েছে। উক্ত বিদ্বেষপ্রসূত ও অভিযোগগুলো সর্বতোভাবে মিথ্যা এবং ভিত্তিহীন।

তাজুল বলেন, ‘আমি চ্যালেঞ্জ করছি, আমার বিরুদ্ধে আনীত এসব অভিযোগের সপক্ষে সামান্য তথ্যপ্রমাণও কেউ দেখাতে পারবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমি এবং প্রসিকিউশন টিমের প্রতিটি পদক্ষেপ ছিল স্বচ্ছ এবং আইনানুগ। আমি মনে করি, পতিত স্বৈরাচার ও গণহত্যাকারীদের বিরুদ্ধে নিষ্পত্তি করা এবং চলমান বিচারপ্রক্রিয়া থেকে দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি মহল সংঘবদ্ধভাবে এই অপপ্রচার চালাচ্ছে; যাতে এই বিচার আর কোনোভাবে অগ্রসর হতে না পারে।’

তাজুল ইসলাম বলেন, ‘দায়িত্ব পালনকালে আমার বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলার সুযোগ কেউ পায়নি। আমি বিদায় নেওয়ায় পর বিশেষ মহল গণহত্যাকারীদের সুবিধা দেওয়ার জন্য এসব ভিত্তিহীন অভিযোগ তুলে বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।’

সংশ্লিষ্ট সবাইকে এই ধরনের মিথ্যাচার এবং ঘৃণ্য অপতৎপরতা থেকে বিরত থাকতে আহ্বান জানান তাজুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করতে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে: তাজুল ইসলাম

প্রকাশিত সময় : ১১:০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬