পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, “আমাদের এবার যে নির্বাচন হয়েছে আমার দেখা মতে, আমার বোঝা মতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ একটি নির্বাচন হয়েছে।”
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
মাসুদ সাঈদী বলেন, বাংলাদেশের নির্বাচন মানেই নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ড হয়ে থাকে, আহত হয়, হাজারো মামলা হয়, নানা রকম ঘটনা থাকে মানুষ আতঙ্কিত থাকে। কিন্তু আশ্চর্যভাবে আমরা খেয়াল করেছি এবার একটি ব্যতিক্রমধর্মী ঘটনা সারাদেশে একটি রক্তাক্ত ঘটনা ঘটেনি, কোনো সন্ত্রাসী ঘটনা ঘটেনি, কোনো মামলা হয়নি। তার জন্য অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন পরিচালনা করেছেন তারা ধন্যবাদ পাওয়ার প্রাপ্য।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























