বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজিবি জানায়, তারা জানতে পারেন যে সোমবার দিবাগত রাতে রাজশাহীর কাকরামারি সীমান্ত দিয়ে একটি কষ্টি পাথরের মুর্তি ভারতে পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে বিজিবি সীমান্তে অবস্থান নেয়।

রাত দেড়টার দিকে বিজিবির দল দেখতে পায় চার-পাঁচ জন লোক বস্তা কাঁধে নিয়ে বাংলাদেশ থেকে ভারতের দিকে যাচ্ছে। এ সময় বিজিবির দল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা বস্তাটি ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবির দলটি বস্তাটি খুললে তার মধ্যে একটি দুর্লভ কষ্টি পাথরের মুর্তি পাওয়া যায়। পরে সেটি জব্দ করা হয়। এ নিয়ে আইনি কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে বিজিবি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

প্রকাশিত সময় : ১০:৫৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬