মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শারা সরকারের বিরুদ্ধে লড়াইয়ের ডাক আইএসের

সিরিয়ায় আহমেদ আল শারা সরকারের বিরুদ্ধে যোদ্ধাদের লড়াইয়ে নামার আহ্বান জানিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। শনিবার এক অডিও বার্তায় আইএস মুখপাত্র এ ডাক দেন। প্রায় দুই বছর পর আইএস মুখপাত্রের এটি প্রথম অডিও বার্তা। অনলাইনে প্রকাশিত আগে থেকে রেকর্ড করা এ অডিও বার্তায় আবু হুজাইফা আল আনসারি বলেন, সিরিয়ায় আইএসের সদস্যদের ‘নতুন সিরীয় শাসনব্যবস্থা, তাদের ধর্মনিরপেক্ষ সরকার ও ন্যাশনাল আর্মি’র বিরুদ্ধে লড়াই করতে হবে ও ‘এটিকেই অগ্রাধিকার’ দিতে হবে।

আল আনসারির সর্বশেষ অডিও বার্তা প্রকাশ পেয়েছিল ২০২৪ সালের জানুয়ারিতে। ওই সময় তিনি গাজায় ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে বিশ্বজুড়ে ইহুদিদের হত্যা করতে আইএস সমর্থকদের আহ্বান জানিয়েছিলেন।

২০২৪ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদকে উৎখাত করার পর সিরিয়ার বর্তমান অন্তর্বর্তী সরকার দেশটির ক্ষমতায় আসে। অতীতে আল কায়েদা গোষ্ঠীর সঙ্গে আল শারার সম্পর্ক ছিল। তবে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট আল-শারা সরকার তাদের উগ্রপন্থি অতীত থেকে সরে এসে একটি মধ্যপন্থি ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছে। ২০১৪ সালে আইএস সিরিয়া ও ইরাকজুড়ে দ্রুত বিস্তার লাভ করেছিল। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর সমর্থনে ইরাক ২০১৭ সালে আইএসকে পরাজিত করে। এর দুই বছর পর সিরিয়ায় কুর্দি নেতৃত্বাধীন জোট বাহিনীর কাছে আইএস পরাজিত হয়।

গত মাসে সিরিয়ার সেনারা কুর্দি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে অগ্রসর হয়। ফলে কুর্দি নিয়ন্ত্রণাধীন কেন্দ্রগুলোতে বন্দি থাকা আইএস সদস্যদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ওই সব বন্দিশিবিরের সুরক্ষা ঘিরে চলমান সংশয়ের মধ্যে ওয়াশিংটন সিরিয়া থেকে ৫ হাজার ৭০০’র বেশি আইএস বন্দিকে ইরাকের কারাগারে স্থানান্তর করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শারা সরকারের বিরুদ্ধে লড়াইয়ের ডাক আইএসের

প্রকাশিত সময় : ১০:৫৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬