বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের ইফতার মাহফিলে আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী

পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত একটি ইফতার মাহফিলে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় এই ইফতার আয়োজনে উপস্থিত থাকার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সাক্ষাৎকালে তিনি আনুষ্ঠানিকভাবে ইফতার মাহফিলে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ আমন্ত্রণ ইতিবাচকভাবে গ্রহণের আগ্রহ জানানো হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।

আলোচনার এক পর্যায়ে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের অসুস্থতার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হয়। বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে যোগাযোগ করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সুস্থতা কামনা করেন।

সাক্ষাৎকালে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘গণতান্ত্রিক ধারাকে সমন্বিত ও কার্যকর রাখতে বিরোধী রাজনৈতিক দল হিসেবে দলটি দায়িত্বশীল ভূমিকা রাখতে চায়। দেশের রাজনৈতিক পরিবেশে গঠনমূলক অংশগ্রহণের মাধ্যমে ইতিবাচক ভূমিকা পালনের আগ্রহও তিনি তুলে ধরেন।’

সৌজন্য সাক্ষাৎ ও আমন্ত্রণ ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা হিসেবে বিষয়টি দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জামায়াতের ইফতার মাহফিলে আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত সময় : ০৭:১৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬