মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ বিভিন্ন এলাকা। বৃহস্পতিবারদুপুর ১২টা ৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভারতের সিকিমে এর উৎপত্তি বলে জানা গেছে, যা ঢাকা থেকে ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮।
ইউএসজিএস জানিয়েছে, বাংলাদেশ, ভারত ছাড়াও নেপাল, ভুটান ও চীনে এই ভূকম্পন অনুভূত হয়েছে।
এর আগে, বুধবার রাত ১০টা ৫২ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 




















