বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুই রুশ নারীর সঙ্গে সম্পর্ক ক্ষমা চাইলেন গেটস

গেটস ফাউন্ডেশনের কর্মীদের সঙ্গে অভ্যন্তরীণ সভায় বিল গেটস প্রয়াত অর্থদাতা ও যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে ‘নিজের কাজের দায় নিয়েছেন’। রয়টার্সকে দেওয়া এক লিখিত বিবৃতিতে এই দাতব্য সংস্থার এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। এপস্টাইনের সঙ্গে সম্পর্কের কারণে ওই সভায় কর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন গেটস। সভায় গেটস স্বীকার করেছেন, তার দুজন রুশ নারীর সঙ্গে সম্পর্ক ছিল, যা পরবর্তী সময়ে এপস্টাইন জানতে পারেন। তবে ওই নারীরা এপস্টাইনের পাচারের শিকার বা ভুক্তভোগী ছিলেন না।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিওজে) প্রকাশিত নথিতে দেখা গেছে, মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা তার দাতব্য কার্যক্রম প্রসারের বিষয়ে আলোচনার জন্য এপস্টাইনের কারাদণ্ড হওয়ার পরও তার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছিলেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, গেটস কর্মীদের বলেছেন, এপস্টাইনের সঙ্গে সময় কাটানো এবং গেটস ফাউন্ডেশনের কর্মকর্তাদের সেই যৌন নিপীড়কের সঙ্গে বৈঠকে নিয়ে যাওয়া ছিল এক ‘বিরাট ভুল’। সংবাদমাধ্যমটি গেটসের সেই সভার একটি রেকর্ডিংয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের মতে, গেটস বলেন ‘আমার ভুলের কারণে অন্য যারা এ বিষয়ের মধ্যে জড়িয়ে পড়েছেন, তাদের কাছে আমি ক্ষমা চাইছি।’ প্রতিবেদন অনুযায়ী, গেটস কর্মীদের বলেন, ‘আমি অবৈধ কিছু করিনি। আমি অবৈধ কিছু দেখিওনি।’ বিচার বিভাগের প্রকাশিত নথিতে মাইক্রোসফট প্রতিষ্ঠাতার এমন কিছু ছবিও ছিল, যেখানে তাকে কিছু নারীর সঙ্গে পোজ দিতে দেখা গেছে। অবশ্য ছবিতে সেই নারীদের মুখ ঝাপসা করে রাখা হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দুই রুশ নারীর সঙ্গে সম্পর্ক ক্ষমা চাইলেন গেটস

প্রকাশিত সময় : ০৭:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬