বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রপতিকে গণহত্যার দায়ে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গণহত্যার গ্রেপ্তারে দাবি জানিয়েছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ বুধবার বিকেলে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহিদদের কবর জিয়ারত শেষে তিনি এ দাবি জানান।

এনসিপি আহ্বায়ক বলেন, ‘জুলাই গণহত্যার সময় কিন্তু রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব পালন করেননি। তিনি নীরব, নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিলেন। বৈষম বিরোধী ছাত্রদের পক্ষ থেকে কিন্তু কোটা সংস্কার দাবিতে আমরা রাষ্ট্রপতি ভবন পর্যন্ত গিয়েছিলাম। তার নীরব ভূমিকার কারণে এই গণহত্যা সংঘটিত হয়েছে। ফলে গণহত্যার দায়ে তিনিও অভিযুক্ত।’

তিনি বলেন, ‘তার (রাষ্ট্রপতি) বিরুদ্ধে কিন্তু আর্থিক অনৈতিকতার অভিযোগ রয়েছে আগে থেকে। ফলে রাষ্ট্রপতি বলতে আমরা যেটা বুঝি, অভিভাবক, সম্মান-শ্রদ্ধারর যে ব্যক্তিত্ব প্রয়োজন তার কোনোটাই আসলে তার নেই।’

নাহিদ ইসলাম বলেন, ‘রাষ্ট্রপতির অভিশংসনের জন্য পদক্ষেপ নিতে সংসদে সরকারি দল, বিরোধী দল সবাই মিলে কাজ করবে কারণ ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্য রয়েছে।সেই সময় রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসতে পারেনি তাই রাষ্ট্রপতি পরিবর্তন হয়নি, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতি পরিবর্তনের দাবি জনগণের পক্ষ থেকে ছিল।’

তিনি বলেন, ‘সেই সময় রাষ্ট্রের স্থীতিশীলতা, সাংবিধানিক ধারবাহিকহতার কথা বলে রাষ্ট্রপতিকে রেখে দেওয়া হয়েছে। এখন নতুন সরকার এসেছে, নতুন সংসদ তৈরি হয়েছে, আমরা মনে করি যে রাষ্ট্রপতি এখন চলে যাওয়াটা কেবলই সময়ের ব্যাপার।’

নাহিদ আরও বলেন, ‘এখন সময় এসেছে তার অভিশংসন করে তাকে সরানো। তার বিরুদ্ধে মামলা করে তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা। এটা আমরা মনে করি এই নতুন সরকারের অন্যতম দায়িত্ব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাষ্ট্রপতিকে গণহত্যার দায়ে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

প্রকাশিত সময় : ০৭:২৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬