আবারও বিমান দুর্ঘটনা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দক্ষিণ আমেরিকা মহাদেশের রাষ্ট্র বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে এল অল্টো শহরে ভেঙে পড়ল টাকা ভর্তি বিমান। দেশটির জাতীয় মুদ্রা বলিভিয়ান বলিভিয়ানোতে পরিপূর্ণ একটি সামরিক কার্গো বিমান শহরের ব্যস্ততম রাস্তায় ভেঙে পড়ায় অন্তত ১৫ জন নিহত এবং আহত হয়েছেন আরও কয়েকজন।
সংবাদমাধ্যম আরটি নিউজ থেকে জানা যায়, শুক্রবার বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন।
বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানান, নতুন ছাপানো নোট নিয়ে বলিভীয় সেনাবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো বিমান রাজধানী লা পাজের সংলগ্ন এল আলতো শহরের বিমানবন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু বিমানবন্দরের প্রবেশের অবতরণের সময় এটি রানওয়ে থেকে সরে যায় এবং কাছাকাছি মাঠে বিধ্বস্ত হয়।
তিনি আরও জানান, বিমানটি ভূমিতে আছড়ে পড়ার পর সেটিতে আগুন ধরে গিয়েছিল। অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে পৌঁছে তাদের কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
পরে ফায়ার সার্ভিস কর্মকর্তঅ পাভেল তোভার বলেন, অন্তত ১৫ জন মানুষ মারা গেছেন, তবে তিনি স্পষ্ট করেননি যে নিহতরা বিমানের ভেতরে ছিলেন না কি মহাসড়কের গাড়িগুলোর মধ্যে ছিলেন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























